বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা : গোমস্তাপুরের ডালিম পেলেন দেশসেরার সম্মাননা অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ যাত্রীবাহী বাস শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল ২০২৮ কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন দেশের মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
Printed on: November 25, 2026
November 25, 2026
বিনোদন
বিনোদন

এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বুবলী

Published: November 25, 2026 at 12:14 PM
এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন বুবলী

সম্প্রতি অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও নির্মাণকাজে যুক্ত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে সম্প্রতি নির্মিত হয়েছে ‘ঠিকানা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাহসিন রিফাতের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার। আগামী বছরের ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি। এবার দিলেন আরও এক সুখবর। আরও এক নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন বুবলী। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এবার সরাসরি সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন বুবলী। সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গানটি নিয়ে বুবলীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। গান গাওয়ার প্রস্তাবে সম্মতিও দিয়েছেন অভিনেত্রী। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে। বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা কীভাবে এল, সে প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিই। এর আগে আমার “মাতৃত্ব” সিনেমার রিচুয়াল গানে মৌসুমি কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই মনে হলো বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।’ নির্মাতা আরও জানান, রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও করেন তিনি। সেই প্রস্তাবে বুবলী সম্মতি দিয়েছেন। গান তৈরির কাজ প্রায় শেষ। আগামী ডিসেম্বরে তার কণ্ঠে গানটি রেকর্ড করার কথা রয়েছে। পুরাণ ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। এটি মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরাণ ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরাণ ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিংয়ের মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি।