৭৫তম মিস ইউনিভার্সের আসরে বিশ্বসুন্দরীর মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটোর মাথায়। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন তিনি। নিজের দেশের মাটিতে এই অর্জন উদযাপনের সুযোগ পেয়ে আনন্দে ভাসছেন জেনিফার। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েও মুকুট জিততে পারেননি ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় গতকাল বুধবার সকালে শেষ হয় জমকালো এই আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত লড়াইয়ে টিকে থাকেন পাঁচজন। চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। দেশের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন- এমন প্রশ্নের উত্তুরে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী। উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।
শিরোনাম
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা : গোমস্তাপুরের ডালিম পেলেন দেশসেরার সম্মাননা
অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ যাত্রীবাহী বাস
শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন
আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল
২০২৮ কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায়
নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন
দেশের মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
Printed on: November 25, 2026
November 25, 2026
বিনোদন
মিস ইউনিভার্স নির্বাচিত হলেন জেনিফার ব্যারেটো
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন
Nov 25, 2026