সোমবার ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 19, 2026
October 19, 2026
খেলাধুলা
খেলাধুলা

জয় দিয়ে সিরিজে শুরু করল পাকিস্তান

Published: October 19, 2026 at 01:47 PM
জয় দিয়ে সিরিজে শুরু করল পাকিস্তান

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে শাহীন শাহ আফ্রিদির দল। পাকিস্তানের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান সালমান আলী আঘা। ৯০ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন সালমান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটিতে ২৩ রান তোলেন ফখর জামান এবং সাইম আইয়ুব। ৮ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান সাইম। টিকে থাকা ওপেনার ফখর ১৯ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন। ৩২ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়েছে পাকিস্তান। এরপর দলের হাল ধরেছেন বাবর আজম এবং সাদ বেগ। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন বাবর-সাদ। তাতে পাকিস্তানের ইনিংসও দিশা ফিরে পায়। ফিফটির খুব কাছে গিয়ে থেমেছেন বাবর। ৫৭ বলে ৪৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। সাদও ফিফটির আগে থেমেছেন। ৪০ বলে ৩৯ রান করে দলের ১১৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন। এরপর দলের হাল শক্ত হাতে ধরেছেন সালমান আলী আঘা। পরিস্থিতি বুঝে রান বের করেছেন। সুযোগ বুঝে আগ্রাসীও হয়েছেন। বের করেছেন একের পর এক বাউন্ডারি। ছুঁয়ে ফেলেন ফিফটিও।

ফিফটির পরেও চলেছে সালমানের উইলোবাজি। আরেক প্রান্তে সাবলীল ছিলেন হাসান নওয়াজও। ফিফটির কাছাকাছি গেলেও ফিফটিটা ছুঁতে পারেননি হাসান। ৪৯ বলে ৩৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। সালমান অবশ্য সাবলীল ব্যাটিংয়ে ছুটেছেন। কেউ ঠেকাতে পারেনি। পরিস্থিতি বুঝে রানের গতিও বাড়িয়েছেন সালমান। তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাও ছুঁয়ে ফেলেন। ৯০ বলে ১০৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন সালমান আলী আঘা। শেষে আরাফাত মিনহাস ১৫ বলে ১৮ রান করেছেন। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ১২ বলে ১৩ রান করে টিকে ছিলেন। ৪৯.৫ ওভার শেষে ৩০৫ রান তুলে থেমেছে পাকিস্তানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট শিকার করেছেন ইশান মালিঙ্গা। ৩ উইকেট তোলেন আসিথা ফার্নান্দো। ২ উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে শ্রীলঙ্কা তোলে ৩০ রান। ৯ বলে ৫ রান করে বিদায় নেন আভিষ্কা ফার্নান্দো। এরপর দলের হাল ধরেছেন কামিন্দু মেন্ডিস এবং কুশল মেন্ডিস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। দলের বোর্ডেও উঠেছে রান।

অধিনায়ক কুশল ক্রিজে টিকে থাকলেও রান কমই করেছেন। ৩৪ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান দুজন। কামিন্দু ফিফটির খুব কাছে গিয়ে থেমেছেন। ৫০ বলে ৪৪ রান করে আউট হয়েছেন কামিন্দু মেন্ডিস। সুবিধা করতে পারেননি সাহান আরাচিগেও। ৫ বলে ৩ রান করে বিদায় নিয়েছেন তিনি। এরপর দলের হাল ধরেছেন জানিথ লিয়ানাগে এবং পাভান রাথনায়েকে। দুজনের জুটিতে দিশা ফিরে পায় শ্রীলঙ্কার ইনিংস। ফিফটি ছুঁয়েছেন রাথনায়েকে। ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটলেও তার আগেই বিদায় নেন। ৭৪ বলে ৭৯ রান করে সাজঘরে ফিরে যান পাভান রাথনায়েকে। এরপর ক্রিজে আসেন দাসুন শানাকা। মারমুখি ছিলেন শানাকা। আরেক কার্যকরী ব্যাটিংয়ে রান বের করেছেন লিয়ানাগে। দারুণ কৌশলী ব্যাটিংয়ে ফিফটিও ছুঁয়ে ফেলেন লিয়ানাগে। ৭৪ বলে ৬০ রান করে থামেন তিনি। শানাকা ১৮ বলে ২৮ রানের ক্যামিও খেলে বিদায় নেন। এরপর আর কেউ লঙ্কানদের হয়ে হাল ধরতে পারেননি। ২৬৮ রান করেই থেমেছে শ্রীলঙ্কা। পাকিস্তান তুলে নেয় ৩৭ রানের সহজ এক জয়। পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি। নাসিম শাহ, ফাহিম আশরাফ এবং হারিস রউফ ২টি করে উইকেট তোলেন।