বাংলাদেশ ফুটবলপ্রেমীদের দেশ, এখানকার মানুষের প্রাপ্য ফুটবলকে আরও এগিয়ে নেওয়া। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ফিফার। ঢাকায় যাত্রাবিরতির সময় এসব কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের আশাবাদের কথা জানান ইনফান্তিনো। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। বিমানবন্দরে নামার পর থেকে মানুষের সঙ্গে কথা বলেই সেই আবেগ অনুভব করা যায়। ইনফান্তিনো বলেন, ‘আজ ঢাকায়, বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সুন্দর এই দেশটি আমার কাছে আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি ফুটবলের প্রতি দারুণ আবেগী একটি দেশ। এখানকার সবাই ফুটবল ভালোবাসে, খেলাটিকে ভালোবাসে। এখানে আসার পর প্রথম মুহূর্ত থেকেই তা অনুভব করা যায়।’ বাফুফে সভাপতি ও তার বোর্ডের প্রশংসা করে ফিফা সভাপতি বলেন, ‘বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বাফুফে সভাপতি ও তার দল দারুণ কাজ করছেন। বাংলাদেশের মানুষের এটাই প্রাপ্য। ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, নারী ও পুরুষ খেলোয়াড়, স্কুলে বিনিয়োগ, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র ও পরিকল্পনা-এসব নিয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের ফুটবলের জন্য এসব ভালো প্রকল্প বাস্তবায়ন করব।’ বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক প্রভাবের উদাহরণ দিতে গিয়ে গত জুনে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচের কথাও উল্লেখ করেন ইনফান্তিনো। তার ভাষ্য, ওই ম্যাচ দেখতে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি সমর্থকেরা সান মারিনোতে গিয়েছিলেন। বাংলাদেশ ২-১ গোলে জেতার পর সেখানে বড় উদ্যাপন হয়েছিল। ফিফা সভাপতি বলেন, ‘এটি দেখায়, ফুটবল কীভাবে বিশ্বকে এক করে এবং সর্বত্র বড় প্রভাব ফেলে। বাংলাদেশে যারা ফুটবলের জন্য অসাধারণ কাজ করছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সামনে আরও অনেক কিছু আসছে।’
শিরোনাম
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় উদযাপিত মহাষ্টমী
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান ফিফা সভাপতি
জয় দিয়ে সিরিজে শুরু করল পাকিস্তান
লিজেন্ড চ্যাম্পিয়নশিপে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
সচিব পর্যায়ে পদায়নে বড় রদবদল
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের
Printed on: October 19, 2026
October 19, 2026
খেলাধুলা
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান ফিফা সভাপতি
সর্বশেষ খবর
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
Oct 19, 2026
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
Oct 19, 2026
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
Oct 19, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
Oct 19, 2026