শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 13, 2026
May 22, 2026
নিয়ামতপুর
নিয়ামতপুর

নওগাঁয় নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণে প্রশিক্ষণ

Published: May 22, 2026 at 02:16 PM
নওগাঁয় নিরাপদ আম উৎপাদন ও বাজারজাতকরণে প্রশিক্ষণ

নওগাঁয় “গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| 

শুক্রবার সকালে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএমপিএমএ) সাহানাবাগ সিটি, দুবুলহাটি রাজবাড়ি সড়কে অবস্থিত তানিশা কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করে| 

বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শুকুরুদ্দীন|

কর্মশালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম| বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ| আরো উপস্থিত ছিলেন তোফিকুল আলম, নওগাঁ চেম্বারের সাবেক পরিচালক মো. মাহবুব আলম, নাটোর চেম্বারের পরিচালক মো. আনিছুল ইসলাম, পরিচালক, নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম শহীদ ও বিএমপিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু| 

কর্মশালার আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম| 

কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিরকরণের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারী ৭০ জন আম চাষি ও ব্যবসায়ী| 

এছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|