নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদ ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে| বুধবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়|
উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম| বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমান|
প্রস্তাবিত বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৫২ লাখ ৭৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫২ লাখ ৭ হাজার টাকা| উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৬২ টাকা, বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৬২ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৩২০ টাকা|
বাজেট সভায় উপস্থিত ছিলেন— চন্দননগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ও গৌতম বর্মন, শহিদুল ইসলাম মুকুল, মতিউর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও কর্মীবৃন্দ|