সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 27, 2026
May 13, 2026
নিয়ামতপুর
নিয়ামতপুর

নিয়ামতপুরে ভাবিচা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

Published: May 13, 2026 at 02:02 PM
নিয়ামতপুরে  ভাবিচা ইউপির উন্মুক্ত বাজেট  ঘোষণা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে|  বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়|

এতে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মিয়া মামুনূর রশিদ| বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা করমতুল্যা মন্ডল|

বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকা| বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ১৯ হাজার টাকা| উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা|

এ সময় উপস্থিত ছিলেন— নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য মেহেদী হাসান, শেফাল চন্দ্র বর্মন, সমসের আলী, রুহুল আমিন রতন, আব্দুর রশিদ, সংরক্ষিত আসনের সদস্য মতিজান, চানভানুসহ গ্রামপুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও কর্মীবৃন্দ|