সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
August 23, 2026
নিয়ামতপুর
নিয়ামতপুর

নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে শ্রেণী বক্তৃতা

Published: August 23, 2026 at 02:37 PM
নিয়ামতপুরে   মাদকমুক্ত শিক্ষা  প্রতিষ্ঠান বিষয়ে   শ্রেণী বক্তৃতা

নওগাঁর নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য মাদকবিরোধী শ্রেণী বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা ১১টায় উপজেলার বগধন ফতেপুর চৌপুকুরিয়া বিএফসি উচ্চ বিদ্যালয় এই বক্তৃতার আয়োজন করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বক্তব্য দেন— সহকারী প্রধান শিক্ষক মনজুর রহমান, সাংবাদিক শাহরিয়া শাহাদাৎ, সহকারী শিক্ষক মনজুর রহমান, জুবায়ের আহমেদসহ অন্যরা। এ সময় শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে। মেধা ও চিন্তাশক্তিকে পঙ্গু করে, পরিবারে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। বক্তারা খারাপ সঙ্গ ও কৌতূহল এড়িয়ে চলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ভালো কাজে মনোযোগ হওয়া এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।