বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 14, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ বিজিবির

Published: July 14, 2026 at 12:51 PM
শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ বিজিবির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি|  মঙ্গলবার ভোর রাতে এই অভিযান চালানো হয়|

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে| 

বিজিবি আরো জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহল জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশদীঘি গ্রামে অভিযান পরিচালনা করে| জায়গাটি সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভতরে অবস্থিত| অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে|