মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 14, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক ৪ রোগী হাসপাতালে ভর্তি

Published: July 14, 2026 at 02:01 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাম সন্দেহজনক ৪ রোগী হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে ধীরে ধীরে হাম সন্দেহজনক রোগীর অবস্থা অপরিবর্তিত রয়েছে| এর আগের ২৪ ঘণ্টায় ৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনকে ভর্তি করা হয়েছে| গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদেরকে ভর্তি করা হয়| তারা ৪ জন ছেলে রোগী| 

মঙ্গলবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বের মোট ভর্তি রোগী ছিল ১৪ জন এবং নতুন ভর্তি ৪ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে| এই ১২ জনের মধ্যে ৯ জন ছেলে ও ৩ জন কন্যাশিশু রয়েছে|