মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 14, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত

Published: July 14, 2026 at 02:04 PM
চাঁপাইনবাবগঞ্জে আরো ৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে| তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে| তবে একই সময়ে জটিল কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি| 

মঙ্গলবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বে ৮ জন পুরুষ রোগী ভর্তি ছিল| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে এবং ৩ জনই পুরুষ|

এদিকে বিশেষ করে ঘুমানোর সময় মশারির মধ্যে ঘুমানোর জন্য ¯^াস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে|