বিশ^কাপ জয়ের স্বপ্নটা নেইমারের কাছে যেন এক অপূর্ণ অধ্যায়| চারটি বিশ^কাপ খেলেও যে ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি, সেটিই আবারও ফিরিয়ে আনল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও| আর সেই ভিডিও দেখে আবেগ চেপে রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নিজেও| সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে কল্পনার এক ভিন্ন জগৎ তুলে ধরা হয়েছে| সেখানে বিভিন্ন বয়সের নেইমার মুখোমুখি হয়েছেন নিজেরই আরেক সংস্করণের| উদ্দেশ্য একটাই, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তে নিজেকে রাজি করানো| ‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট এক নেইমারের সামনে হাজির হন ভবিষ্যতের নেইমার| নিজেকে পরিচয় দেন ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে| কথোপকথনের এক পর্যায়ে শিশু নেইমার জানতে চায়, কত বছর বয়সে তারা প্রথম বিশ^কাপ জিতেছিল| প্রশ্নটির জবাবে আবেগঘন কণ্ঠে উত্তর দিতে দেখা যায় প্রাপ্তবয়স্ক নেইমারকে, ‘আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম| আমরা জিততে পারিনি| আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম| আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি| একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না| আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি| আমার তোমার সাহায্য দরকার| তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’ ভিডিওর শেষভাগে হাজির হয় নেইমারের আরও একটি বয়স্ক সংস্করণ| তার হাতে দেখা যায় একটি বিশ^কাপ ট্রফি, যেখানে খোদাই করা রয়েছে ‘২০৩০’| এরপর শিশু নেইমারের জবাবেই শেষ হয় ভিডিওটি, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ^কাপ জেতার চেষ্টা করো|’ ভিডিওটি প্রকাশের পর সেটিতে প্রতিক্রিয়া জানান স্বয়ং নেইমার| ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন| তার সেই প্রতিক্রিয়াই আরও বাড়িয়ে দেয় ভক্তদের আবেগ| প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ পায়| পাশাপাশি এতে জমা পড়ে প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
July 14, 2026
খেলাধুলা
২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026