মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 14, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিকল্পনা সভা

Published: July 14, 2026 at 12:52 PM
বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিকল্পনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা ও করণীয় বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকালে সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মো. আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি আবু হানিফ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং কর্মকর্তা মোহা. আখতার উজ্জামান, বালুগ্রাম আদর্শ কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, মানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম এবং জনপ্রতিনিধি ইয়াসমিন খাতুনসহ অন্যরা| 

এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন|

স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়| 

সভায় বক্তারা আরো বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ, ˆবষম্যহীন ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে| পাশাপাশি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়| 

অনুষ্ঠান শেষে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং সচেতনতা কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানানো হয়| 

বক্তারা বলেন, শিশুদের সব ধরনের টিকা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি| হাম-রুবেলাসহ অন্যান্য টিকা শিশুকে বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দেয়| একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তারা| পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ পরিবেশ ও অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়|