মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 07, 2026
July 07, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

বিজিবির পৃথক অভিযান : শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

Published: July 07, 2026 at 02:18 PM
বিজিবির পৃথক অভিযান :  শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় নেশাজাতীয় ভারতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি| চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা পৃথক দুটি অভিযানে ২৭০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেছে|

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান দুটি চালানো হয়| প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালায়| এ অভিযানে টহলদল মালিকবিহীন ফেনসিডিলের বিকল্প ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে| 

অপর অভিযানে চৌকা বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান চালায়| এই অভিযানেও মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়| 

প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ১১ হাজার ২৪৪ বোতল কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে|

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে|