মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 14, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Published: July 14, 2026 at 02:09 PM
গোমস্তাপুরে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন জেলা প্রশাসক


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি উপজেলায় এসে উপজেলা নির্বাহী অফিস, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর উপজেলা ভূমি অফিস, আলিনগর ভূমি অফিস ও রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় পর্যায়ক্রমে পরিদর্শন করেন| 

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন| 

এ সময় উপস্থিত ছিলেন— গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা আকতারসহ প্রশাসেনর অন্য কর্মকর্তারা|

ছাত্রীদের ¯^াস্থ্যসেবা ও মাসিক ¯^াস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে এই ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’ স্থাপন করা হয়| 

বিদ্যালয়টি পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজখবর নেন| তিনি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন|