মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 14, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ৫৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ শুরু

Published: July 14, 2026 at 02:30 PM
চাঁপাইনবাবগঞ্জে ৫৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ শুরু

চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলায় শুরু হয়ে হয়ে গেছে রোপা আমন আবাদ| এবার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৮০০ হেক্টর জমি| এজন্য ৩ হাজার ৬৩২ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করে চারা ˆতরি করা হয়েছে| এই জমি থেকে এবার চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন|

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলায় ১০ হাজার ১৪৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এজন্য ৬৭৩ হেক্টর বীজতলায় চারা ˆতরি করা হয়েছে| শিবগঞ্জ উপজেলায় রোপা আমনের আবাদ সবচেয়ে কম হয়| এবার ৫১০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এজন্য ৩৪ হেক্টর জমিতে চারা ˆতরি করা হয়েছে| গোমাস্তাপুর উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৫৭০ হেক্টর জমি| এজন্য চারা ˆতরি করা হয়েছে ১ হাজার ১৭০ হেক্টর জমিতে|

সবচেয়ে বেশি আবাদ হয় নাচোল উপজেলায়| এবারো তার ব্যতিক্রম হয়নি| এবার নাচোল উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ১৯৫ হেক্টর জমি| এজন্য ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে চারা ˆতরি করা হয়েছে| আর ভোলাহাট উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৮০ হেক্টর জমি| এই জমির জন্য ২৭৫ হেক্টর জমিতে চারা ˆতরি করা হয়েছে|

জানা যায়, বৃষ্টিনির্ভর রোপা আমনের আবাদ এবার ভালো হবে বলে মনে করছেন কৃষকরা| কেননা, বর্তমানে বৃষ্টি থাকায় ভালোভাবেই আবাদ করা যাবে| অনেকেই জমি প্রস্তুত শুরু করেছেন, তাদের মধ্যে কেউ কেউ চারা রোপণও শুরু করেছেন| আগামী সপ্তাহ থেকে পুরোদমে আবাদ শুরু হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে|

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুল ইসলাম বলেন— ইতোমধ্যে রোপণ কাজ শুরু হয়ে গেছে| বৃষ্টি হওয়ায় রোপা আমন আবাদের জন্য সুবিধা হচ্ছে| তিনি আরো জানান, বর্তমানে রাসায়নিক সার পর্যাপ্ত মজুত রয়েছে| কৃষকরা ডিলারদের কাছ থেকে ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা, এমওপি ১ হাজার টাকা ও টিএসপি ১ হাজার ৩৫০ টাকা দরে ক্রয় করে প্রয়োজনমত জমিতে ব্যবহার করছেন|