চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন| শুক্রবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত গুদোর মন্ডলের ছেলে|
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি আরো জানান, শুক্রবার বিকাল ৫টার মধ্যে ফজলুর রহমান আসরের নামাজ পড়ে মহাসড়ক পারাপার হচ্ছিলেন| এসময় একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়| গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|