বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 10, 2026
বিনোদন
বিনোদন

শপথ নিলো শিল্পী সমিতির নতুন কমিটি

Published: July 10, 2026 at 10:42 AM
শপথ নিলো শিল্পী সমিতির নতুন কমিটি

শপথ গ্রহণের মধ্যদিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে| বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ পাঠ করান| পরে শিবা সানু সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান| ঢাকার বাইরে থাকায় সহসভাপতি ইলিয়াস কোবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না| গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শিবা সানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী| শপথ অনুষ্ঠানে কাজী হায়াৎ, নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু, বি এইচ নিশান, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, অভিনেতা হেলাল খানসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন|