চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় টেনসুইন ০.৫০ নামের ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি| গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর কালিতলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো জব্দ করা হয়| শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এই তথ্য জানায়|
বিজিবি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ বিলভাতিয়া বিওপির হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে ১টি টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯১ হতে আনুমানিক ২ কিলো মিটার বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর কালিতলা এলাকার একটি আমবাগানে অভিযান অভিযান চালানো হয়| অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় টেনসুইন ০.৫০ ট্যাবলেট আটক করতে সক্ষম হয়|