রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 14, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

রিকভারি অপশন ছাড়া জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন যেভাবে

Published: June 14, 2026 at 01:51 PM
রিকভারি অপশন ছাড়া জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন যেভাবে

বর্তমান ডিজিটাল যুগে জি-মেইল অ্যাকাউন্ট শুধু ই-মেইল আদান-প্রদানের মাধ্যম নয়, বরং বিভিন্ন অনলাইন সেবার মূল চাবিকাঠি| তাই অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারিয়ে ফেললে অনেক গুরুত্বপূর্ণ কাজই থমকে যেতে পারে| সমস্যা আরও বাড়ে যদি রিকভারি ফোন ন¤^র বা বিকল্প ই-মেইল অ্যাড্রেসও হাতের কাছে না থাকে| তবে ¯^স্তির বিষয় হলো, গুগল এমন পরিস্থিতির জন্য কয়েকটি বিকল্প অ্যাকাউন্ট পুনরুদ্ধার পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে অনেক ক্ষেত্রেই জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাওয়া সম্ভব|


পরিচিত ডিভাইস ব্যবহার করুন

জি-মেইল অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সবচেয়ে সহজ উপায় হলো আগে ব্যবহার করা কোনো ডিভাইস থেকে চেষ্টা করা| এটি হতে পারে আপনার পুরোনো মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার, যেখান থেকে আগে নিয়মিত জি-মেইলে লগইন করা হতো| গুগল পরিচিত ডিভাইস শনাক্ত করতে পারলে অ্যাকাউন্টের মালিকানা যাচাই করা তুলনামূলক সহজ হয়|


সাম্প্রতিক কার্যকলাপ কাজে লাগান

যদি নির্দিষ্ট কোনো ডিভাইস বা লোকেশন থেকে সম্প্রতি জি-মেইল ব্যবহার করে থাকেন, তাহলে সেই তথ্যও অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সহায়তা করতে পারে| গুগল অনেক সময় সাম্প্রতিক লগইন কার্যকলাপ যাচাই করে ব্যবহারকারীকে অ্যাকাউন্টে ফেরার সুযোগ দেয়|


ফোন নম্বর ছাড়াই রিকভার করবেন যেভাবে

প্রথমে গুগলের অ্যাকাউন্ট রিকভারি পেজে গিয়ে আপনার জি-মেইল ঠিকানা লিখুন| এরপর যদি ফোন ন¤^র বা রিকভারি ই-মেইল দিতে বলা হয়, তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করতে থাকুন| এতে বিকল্প যাচাইকরণ পদ্ধতি দেখানো হতে পারে|


নিরাপত্তা প্রশ্নের সঠিক উত্তর দিন

অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া নিরাপত্তা-সংক্রান্ত প্রশ্ন থাকলে সেগুলোর যথাসম্ভব সঠিক উত্তর দিতে হবে| গুগল এই তথ্য ব্যবহার করে অ্যাকাউন্টের প্রকৃত মালিক শনাক্ত করার চেষ্টা করে|


গুগলের সহায়তা নিন

যদি কোনো পদ্ধতিতেই কাজ না হয়, তাহলে গুগলের সহায়তার জন্য আবেদন করা যেতে পারে| বিশেষ করে ডিজেবলড বা জটিল সমস্যার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে| এ সময় গুগল অ্যাকাউন্টের মালিকানা প্রমাণের জন্য অতিরিক্ত তথ্য চাইতে পারে| পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক দিন থেকে এক সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে|


কত সময় লাগতে পারে?

সব ক্ষেত্রে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ফিরে পাওয়া যায় না| সমস্যার ধরন অনুযায়ী গুগলের যাচাই প্রক্রিয়া একদিন, এক সপ্তাহ বা কখনও এক মাস পর্যন্ত সময় নিতে পারে|


অ্যাকাউন্ট ফিরে পেলে যা করবেন

অ্যাকাউন্টে আবার প্রবেশ করতে পারলেই দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন| নতুন পাসওয়ার্ড নিরাপদ কোনো স্থানে সংরক্ষণ করে রাখুন এবং ভবিষ্যতের জন্য রিকভারি ই-মেইল ও ফোন ন¤^র আপডেট করে নিন| এতে ভবিষ্যতে একই ধরনের সমস্যায় পড়লেও অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা অনেক সহজ হবে|