বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী

Published: August 08, 2026 at 01:17 PM
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জন রোগী ২৫০ শয্যাবিষ্টি জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন| 

শনিবার জেলা হাসপাতালের ডায়রিয়াবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪৭ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে| 

এদিকে এই আবহাওয়ায় বাসি-পচা খাবার পরিহার, বিশুদ্ধ পানি পানসহ সাবধানতা অবল¤^ন করার ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা|