বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

Published: August 08, 2026 at 01:29 PM
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষাকে এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছেন ড. কেরামত আলী এমপি| এ লক্ষ্যকে সামনে রেখে শনিবার উপজেলার সকল, স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের নিয়ে মতবিনিময় করেছেন| 

কোলাহল কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর শরৎনগর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. সাদেকুল ইসলাম| আলোচনায় অংশ নেন— একই কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক, শিবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মো. জোবদুল হক, শিবগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফুর রহমান, রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ও সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ| 

মতবিনিময়কালে ড. কেরামত আলী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা, পাঠদান কার্যক্রম, শিক্ষক ¯^ল্পতা, অবকাঠামোগত অবস্থা ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন এবং সাধ্যমত সমাধানের আশ^াস দেন| একই সঙ্গে তিনি শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান|