বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত

Published: August 08, 2026 at 01:14 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো   ৬ জনের ডেঙ্গু  শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে| তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে ভর্তি করা হয়েছে| 

শনিবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বে ১৮ জন রোগী ভর্তি ছিল| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে| এই ২৩ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ১১ জন মহিলা রয়েছে|

এদিকে মশারির মধ্যে ঘুমানোর জন্য ¯^াস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন— এনএস-১সহ দুই ধরনের ডেঙ্গু পরীক্ষা করা হয়| বর্তমানে তা হচ্ছে| ওষুধ পর্যাপ্ত রয়েছে| পুরুষ রোগীদের জন্য পুরাতন ভবনের নিচতলায় এবং মহিলাদের জন্য নতুন ভবনের ৫ তলায় ১০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু কর্নার খোলা হয়েছে|