বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট। এটি প্রতিষ্ঠানটির মোট বৈশি^ক কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে গেমিং বিভাগ এক্সবক্সে। এই বিভাগ থেকেই ধাপে ধাপে প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে। এর মধ্যে প্রথম দিনেই ১ হাজার ৬০০ জন চাকরি হারিয়েছেন। কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় মাইক্রোসফটের প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান বলেন, প্রযুক্তির জগৎ দ্রুত বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতেই প্রতিষ্ঠানকে নতুনভাবে সাজানো হচ্ছে। তিনি জানান, ছাঁটাই হওয়া পদগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সরাসরি কর্মী প্রতিস্থাপন করা হচ্ছে না। তবে এআই কাজের ধরন বদলে দিচ্ছে। ফলে প্রতিষ্ঠানকেও নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পরিবর্তন আনতে হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এআই খাতে বড় বিনিয়োগ করেছে মাইক্রোসফট। ডেটা সেন্টার ও অবকাঠামো উন্নয়নে ২০২৬ সালে প্রায় ১৯০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এর আগে যুক্তরাষ্ট্রে কর্মীদের জন্য স্বেচ্ছা অবসরের প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। যোগ্য কর্মীদের ৩০ শতাংশের বেশি সেই সুযোগ গ্রহণ করেছেন। গত বছরও কয়েক দফায় হাজার হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। অন্যদিকে এক্সবক্সের প্রধান আশা শর্মা বলেছেন, গেমিং ব্যবসাকে নতুনভাবে সাজানো এখন সময়ের দাবি। গত কয়েক বছরে বহু গেম স্টুডিও অধিগ্রহণ করলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তিনি বলেন, এখন শুধু বড় প্রকাশকদের সঙ্গেই নয়, ছোট স্বাধীন স্টুডিওগুলোর সঙ্গেও প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই সব স্টুডিও নিজেদের মালিকানায় রাখা বাস্তবসম্মত নয়। পুনর্গঠনের অংশ হিসেবে চারটি গেম স্টুডিওতে পরিবর্তন আনা হচ্ছে। কমপালশন গেমস ও ডাবল ফাইন প্রোডাকশনস স্বাধীন স্টুডিও হিসেবে পরিচালিত হবে। আর নিনজা থিওরি ও আনডেড ল্যাবস নতুন ব্যবস্থাপনায় যাবে। মহামারির পর গেমিং খাতে ব্যয় কমে যাওয়ার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। পাশাপাশি হার্ডওয়্যার সংকটের কারণে এক্সবক্স কনসোলের দাম ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। সর্বশেষ প্রান্তিকে এক্সবক্স বিভাগের আয় ৫ শতাংশ কমেছে। এছাড়া ২০২০ সালে বর্তমান প্রজন্মের কনসোল বাজারে আসার পর থেকে এক্সবক্সের কর্মীসংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে খেলোয়াড়ের সংখ্যা কমেছে। তবে মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতের প্রবৃদ্ধির লক্ষ্য থেকে তারা সরে আসছে না। বরং আরও পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে এক্সবক্স ব্যবসাকে আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 23, 2026
July 12, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
৫ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026