চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমন ধান চাষে রাসায়নিক সার প্রয়োগকে সামনে রেখে ডিলার পয়েন্টগুলোতে কৃষকদের তীব্র ভিড় লক্ষ্য করা গেছে|
শনিবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত কৃষক সার পাওয়ার আশায় নাচোল সদরের বিসিআইসি ডিলারদের দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভিড় জমান|
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সার পাওয়ার সুবিধার্থে ভোর থেকেই কৃষকরা ডিলারের দোকানের সামনে জমায়েত হতে শুরু করেন| একপর্যায়ে কৃষক সমাগম বেড়ে গেলে বিশৃঙ্খলার আশঙ্কার সৃষ্টি হয়|
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| প্রশাসনের হস্তক্ষেপে কৃষকরা শান্ত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান এবং সুশৃঙ্খলভাবে নিজেদের প্রয়োজনীয় সার সংগ্রহ করেন|
কৃষি বিভাগ ও ডিলার সূত্রে জানা যায়, নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তদারকিতে সদরের ৫ জন ডিলারের মাধ্যমে কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে প্রায় ৭ হাজার ৫০০ বস্তা ইউরিয়া, পটাস (এমওপি) ও ডিএপি সার বিক্রি করা হয়|
সার সরবরাহকারী ৫টি ডিলার প্রতিষ্ঠান হলো— নইমুদ্দিন বিশ্বাস, ওয়াদুদ এন্টারপ্রাইজ, সিরাজুল ট্রেডার্স, জামিরুল ট্রেডার্স এবং তৌহিদ অ্যান্ড ব্রাদার্স|
দীর্ঘ সময় রোদে পুড়ে ও লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হলেও শেষ পর্যন্ত সার হাতে পেয়ে কৃষকদের চোখে-মুখে ¯^স্তির ছাপ দেখা যায়|
তবে উপস্থিত বেশ কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মৌসুমের শুরুতেই যদি চাহিদা অনুযায়ী সার পাওয়ার নিশ্চয়তা পাওয়া যেত, তবে এভাবে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে এত ভোগান্তি পোহাতে হতো না|”
অন্যদিকে ডিলাররা অভিযোগের বিষয়ে জানান, “প্রতি মাসে কৃষি অফিসে যে পরিমাণ সারের চাহিদাপত্র জমা দেওয়া হয়, তার তুলনায় প্রাপ্ত বরাদ্দের পরিমাণ বেশ কম| চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে কৃষকদের সার সংগ্রহে কোনো ধরনের জটিলতা বা ভোগান্তি থাকবে না|”
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সলেহ& আকরাম বলেন, “চাহিদার তুলনায় কেন্দ্রীয়ভাবে বরাদ্দ কিছুটা কম পাওয়ায় সাময়িক জটিলতা সৃষ্টি হয়েছিল| তবে আজকে (গতকাল শনিবার) বিক্রির মাধ্যমে এলাকার সিংহভাগ কৃষকের চাহিদাই পূরণ সম্ভব হয়েছে| আশা করছি, আগামী সপ্তাহেই অবশিষ্ট প্রয়োজনীয় সারের বরাদ্দ পাওয়া যাবে|”
পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার বিতরণ কার্যক্রম তদারকিকালে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস কৃষকদের ˆধর্য ধরে শৃঙ্খলা বজায় রেখে সার সংগ্রহের আহ্বান জানান|
তিনি সতর্ক করে বলেন, “কেউ প্রয়োজন ছাড়া অতিরিক্ত সার উত্তোলন বা মজুত করবেন না| কৃত্রিম সংকট ˆতরির উদ্দেশ্যে অপ্রয়োজনে সার উত্তোলন করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে|” পাশাপাশি তিনি জমিতে পরিমিত সার ব্যবহারে কৃষি অফিসের পরামর্শ নেয়ার জন্য আহ্বান জানান|
এদিকে উপজেলা কৃষি অফিস রাসায়ানিক সারের ওপর নির্ভরতা কমিয়ে কৃষকদের নিয়মিত ˆজব সার (কম্পোস্ট / গোবর) ব্যবহারের পরামর্শ দিলেও বাস্তবে তার কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না| অনুসন্ধানে দেখা গেছে, প্রায় ১৫ বছর ধরে উপজেলার সিংহভাগ কৃষকই জমিতে ˆজব সার দেয়া একেবারেই বন্ধ করে দিয়েছেন|
এর পেছনের মূল কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, এলাকার জমির মালিকানা ব্যবস্থা, বর্গা প্রথা এবং দূরদর্শী পরিকল্পনার অভাব| বর্তমানে বহু কৃষক ১০ থেকে ১৫ বছরের দীর্ঘমেয়াদি লিজ নিয়ে অথবা বর্গা নিয়ে জমিতে আমবাগান প্রতিষ্ঠা করছেন কিংবা নিবিড় ফসলের চাষ করছেন| চুক্তিভিত্তিক হওয়ায় কেবল ¯^ল্পমেয়াদি ও দ্রুত মুনাফা অর্জনের দিকেই লিজগ্রহীতার দৃষ্টি থাকে| দ্রুত ফলন বৃদ্ধি ও তাৎক্ষণিক লাভের আশায় জমি লিজ গ্রহণকারীরা রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত প্রয়োগ করছেন| মাটির স্থায়িত্ব ও মাটির স্বাস্থ্যে দিকে নজর না দেয়ায় নাচোল অঞ্চলের আবাদি জমির উর্বরতা শক্তি এখন আশঙ্কাজনক হারে তলানিতে গিয়ে ঠেকেছে|
কৃষি বিশেষজ্ঞদের মতে, জমিতে শতকরা অন্তত ৫ ভাগ ˆজব পদার্থ থাকা আবশ্যক হলেও অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে স্থানীয় মাটিতে তা ১ শতাংশের নিচে নেমে এসেছে| দ্রুত মাটি রক্ষা ও ˆজব সার ব্যবহারে সমšি^ত সচেতনতা না বাড়ালে আগামী দিনে এই অঞ্চলে খাদ্য উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করছেন সুশীল সমাজ|