অনেক সময় অসাবধানতাবশত ইনস্টাগ্রামে গুরুত্বপূর্ণ চ্যাট ডিলিট হয়ে যায়| ব্যক্তিগত কথোপকথন, অফিসের প্রয়োজনীয় বার্তা, ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেলে ¯^াভাবিকভাবেই দুশ্চিন্তা ˆতরি হয়| বেশিরভাগ ব্যবহারকারী মনে করেন, একবার ডিলিট হয়ে গেলে সেই চ্যাট আর কখনও ফিরে পাওয়া সম্ভব নয়| তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি এমন নয়| যদিও ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপে ডিলিট হওয়া ডাইরেক্ট মেসেজ পুনরুদ্ধারের জন্য আলাদা কোনো অপশন নেই, তবুও অফিসিয়াল একটি পদ্ধতিতে পুরোনো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে|
মোবাইল অ্যাপ থেকে চ্যাট ফেরানো যায়?
বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাপে রিকোভার চ্যাট বা রিসেন্টলি ডিলিটেড মেসেজেস নামে কোনো সুবিধা নেই| অর্থাৎ ফোন থেকেই কয়েকটি অপশন ব্যবহার করে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার সুযোগ নেই| এই সুযোগের অভাবেই অনেক ব্যবহারকারী বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেন| তবে বিশেষজ্ঞদের মতে, এসব পরিষেবা ব্যবহার করলে অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে| এমনকি ব্যক্তিগত তথ্যও চুরি হওয়ার আশঙ্কা থাকে|
কীভাবে পুরোনো তথ্য খুঁজে পাবেন?
ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণ ব্যবহার করে নিজের অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করা যেতে পারে| এজন্য-
ক্স কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে লগ-ইন করুন|
ক্স প্রোফাইল আইকনে ক্লিক করে এডিট প্রোফাইলে যান|
ক্স এরপর অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করুন|
ক্স ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে প্রবেশ করুন|
ক্স সেখানে এক্সপোর্ট ইওর ইনফরমেশনে ক্লিক করুন|
ক্স এরপর ক্রিয়েট এক্সপোর্ট নির্বাচন করে ডাটা এক্সপোর্টের অনুরোধ পাঠান|
এরপর কী হবে?
ডাটা এক্সপোর্টের সময় কোন অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করবেন এবং কোথায় সংরক্ষণ করবেন, তা নির্বাচন করতে হবে| নিরাপত্তার জন্য পুনরায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিতে হবে| অনুরোধ গ্রহণের পর ইনস্টাগ্রাম আপনার তথ্য প্রস্তুত করবে| পরে এইচটিএমএল ফরম্যাটে সেই ডেটা ডাউনলোড করা যাবে এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেটি খুলে প্রয়োজনীয় তথ্য দেখা সম্ভব হবে|
সব ডিলিট হওয়া চ্যাট কি ফিরে আসবে?
এর উত্তর হলো সব সময় নয়| ইনস্টাগ্রামের সার্ভারে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত থাকলে তবেই সেই তথ্য ডাটা এক্সপোর্টে পাওয়া যেতে পারে| যদি সার্ভার থেকে তথ্য মুছে যায়, তাহলে তা পুনরুদ্ধার করা সম্ভব নাও হতে পারে|