নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে অপহরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কতজনকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, মসজিদে নামাজরত ৬০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করা হয়েছে। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গত শনিবার পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার দেকারা জেলায় অবস্থিত কপেনিয়া মসজিদে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এর আগে তারা গিদান-জানা ও কপেনিয়া গ্রামেও হামলা চালায়। পুলিশ জানিয়েছে, অপহরণের বিষয়টি তারা জানতে পেরেছে। তবে হামলায় কেউ নিহত হওয়ার খবর এখনো পুলিশের কাছে নিশ্চিতভাবে আসেনি। পরিস্থিতি মূল্যায়ন ও অপহৃতদের উদ্ধারে এলাকায় একটি যৌথ নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলায় কয়েকজন নিহতও হয়েছেন। হামলা থেকে বেঁচে যাওয়া জিব্রিল আহমাদ এ ঘটনার জন্য লাকুরাওয়া নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। তার দাবি, জুমার নামাজ শেষ হওয়ার পর শত শত সশস্ত্র ব্যক্তি বন্দুক, ছুরি ও দা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়। আহমাদ আরও জানান, হামলার সময় মাহমুদা নামের আরেকটি সশস্ত্র গোষ্ঠী সেখানে হস্তক্ষেপ করে এবং হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর সুযোগে কয়েকজন অপহৃত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। ফেডারেল আইনপ্রণেতা জাফারু মোহাম্মদ জানিয়েছেন, আশপাশের আরও কয়েকটি গ্রামেও হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, লাকুরাওয়া গোষ্ঠীর মতাদর্শের বিরোধিতা করায় মাহমুদা গোষ্ঠীর সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে সংঘর্ষে জড়ায়। সূত্র: আল জাজিরা
শিরোনাম
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা : চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : তৃতীয় দিনে গোমস্তাপুরের বিশাল জয়
নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে শ্রেণী বক্তৃতা
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
জয় দিয়ে মৌসুম শুরু করলো রিয়াল
আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ
Printed on: August 23, 2026
August 23, 2026
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
সর্বশেষ খবর
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
Aug 23, 2026