রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 23, 2026
August 23, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির

Published: August 23, 2026 at 02:38 PM
শিবগঞ্জে এস্কাফ  সিরাপ জব্দ বিজিবির

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। রবিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। 

তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল সকাল ১০টায় চালকিপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। 

তিনি আরো জানান, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ভারতীয় ৫২২ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।

৫৩ বিজিবির অধিনায়ক বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে।