এস্পানিওলের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানো শঙ্কা তৈরি হয়েছিল। তবে রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেন কার্লোস এস্পি। তার শেষ মিনিটের গোলে দারুণ জয়ে যাত্রা শুরু করে স্প্যানিশ জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে গত শনিবার রাতে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পায় রিয়াল। শুরুতে গোল করেন বেলিংহাম। পরে ৯০ মিনিটে গিয়ে জয়সূচক গোল দেন তার বদলি নামা এস্পি। এস্পানিওলের হয়ে একটি গোল শোধ করেন অ্যালেক্স কালাত্রাভা। ম্যাচের জয়সূচক গোল পেতে দেরি হলেও, সব দিক থেকে পরিষ্কারভাবেই এগিয়ে ছিল রিয়াল। প্রায় ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৯টি শট করে তারা। এর মধ্যে ৯টি থাকে লক্ষ্য বরাবর। বিপরীতে এস্পানিওলের ৫ শটের মাত্র ৩টি ছিল জাল বরাবর। নবম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। আর্দা গুলারের চমৎকার ক্রসে ভিড়ের মধ্যে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে জড়ান বেলিংহাম। এরপরও দাপট দেখিয়ে খেলতে থাকে লিগের সফলতম ক্লাবটি। তবে ৩০ মিনিটে উল্টো গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। বাম পাশ থেকে আসা সতীর্থের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান লা লিগায় মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা কালাত্রাভা। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। পরে দ্বিতীয়ার্ধে ফিরে বেলিংহামের চমৎকার হেড কোনোমতে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার। ৭৮ মিনিটে ফেদে ভালভার্দের শট লাগে পোস্টে। ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে বেলিংহামের জায়গায় এস্পিকে নামান রিয়াল কোচ হোসে মরিনহো। মাঠে নামার দশ মিনিটের মধ্যে ব্যবধান গড়ে দেন গত জুলাইয়ে লেভান্তে থেকে রিয়ালে আসা এস্পি। ৯০ মিনিটের মাথায় বল নিয়ে ডি-বক্সে ঢ়ুকলেও আরও একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এমবাপ্পে। তবে দ্রুত ছুটে গিয়ে বল ধরে জোরাল শটে জাল কাঁপান এস্পি। একই সঙ্গে নিশ্চিত হয় রিয়ালের জয় ও পূর্ণ ৩ পয়েন্ট।
শিরোনাম
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা : চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : তৃতীয় দিনে গোমস্তাপুরের বিশাল জয়
নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে শ্রেণী বক্তৃতা
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
জয় দিয়ে মৌসুম শুরু করলো রিয়াল
আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ
সর্বশেষ খবর
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
Aug 23, 2026