বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা

Published: August 08, 2026 at 02:22 PM
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নাচোল ইউনিয়নের জোনাকি পাড়া ঈদগাহ& ও গোরস্থান পাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়| ওয়ার্ড সদস্য সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম|

প্রধান বক্তার বক্তব্য দেন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন|

বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি নেতা আব্দুর রহিম, আশিক মাহমুদ, পৌরসভার সাবেক কমিশনার জহরুল ইসলাম, ইউপি সদস্য আতাউর রহমান| এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

আগামী নির্বাচনের পূর্বে ঈদগাহের প্রটেকশন ওয়াল নির্মাণের জন্য ৪ লক্ষ এবং আগামী নির্বাচনে আবার চেয়ারম্যান পদে জয়ী হলে গোরস্থানের প্রটেকশন ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান সফিকুল ইসলাম| উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনও কিছু প্রতিশ্রুতি দেন| তিনি বলেন আমি কোন জনপ্রতিনিধি না হলেও আমাদের দল ক্ষমতায় রয়েছে, সেখান থেকেই কিছু করবো ইনশাআল্লাহ|

পৌরসভার সাবেক কমিশনার জহরুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে ৩০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন|

আলোচনা শেষে প্রটেকশন ওয়ালের উদ্বোধন করেন প্রধান অতিথি সফিকুল ইসলাম ও প্রধান বক্তা আবু তাহের খোকন|