চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক রূপালি বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ এলাকায় কেক কেটে ও আলোচনার মধ্যদিয়ে পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন— জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা ও নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।
এসময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম ও সাধারণ সম্পাদক এমএকে জিলানী, নাচোল মডেল প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন ও কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ শিপন, নাচোল সাংবাদিক অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূচনা বক্তব্য দেন— দৈনিক রূপালি বাংলাদেশ পত্রিকার নাচোল প্রতিনিধি আরিফ হোসেন।