বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩ নাচোলে দৈনিক রূপালি বাংলাদেশ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দিল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ প্রার্থীকে নিয়োগ বঞ্চিত করলে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা ২৯টির কার্যক্রম বন্ধ সহজ ভুলে পয়েন্ট খোয়ালো ম্যানইউ
Printed on: November 26, 2026
November 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন

Published: November 26, 2026 at 02:04 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো  ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও ভর্তি রোগীর সংখ্যা কমেনি। আগের দিন ভর্তি ছিলেন ৫২ জন এবং গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।  

নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৮ জন। তাদের মধ্যে ১০ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ১ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ১২ জন সাধারণ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। 

ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৬২৪ জন, শিবগঞ্জে ২৭৭ জন, গোমস্তাপুরে ২৯১ জন, নাচোলে ১৩৯ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৫১০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৭৬৯ জন সাধারণ ডেঙ্গু রোগী।