বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩ নাচোলে দৈনিক রূপালি বাংলাদেশ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দিল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ প্রার্থীকে নিয়োগ বঞ্চিত করলে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা ২৯টির কার্যক্রম বন্ধ সহজ ভুলে পয়েন্ট খোয়ালো ম্যানইউ
Printed on: November 26, 2026
November 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩

Published: November 26, 2026 at 02:09 PM
চাঁপাইনবাবগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় ইউপি  সদস্যসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. তহুরুল ইসলাম (৫৫) এবং নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহিন আক্তার (৪০)। গোমস্তাপুর উপজেলায় নিহত নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার খড়গপুর মোড়ে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন ইউপি সদস্য তহুরুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যদিকে, একই দিন দুপুরে নাচোল উপজেলার ফুলকুঁড়ি বাজার এলাকায় একটি মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে গুরুতর আহত হন শাহিন আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রানাবাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, তিনটি দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।