চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিমন নাচোল পৌরসভার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটে টিমন একটি ট্রলি নিয়ে দেওপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এঙ্প্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান টিমন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।