মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
August 02, 2026
নাচোল
নাচোল

নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান

Published: August 02, 2026 at 02:11 PM
নাচোল পৌরসভার উন্নয়ন  কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। 

রবিবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তিনি নাচোল পৌর এলাকার মারকাজুল উলুম সালেহা বেগম নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসাটির ৪তলা ভিতবিশিষ্ট ৩তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে শ্রেণীকক্ষে গিয়ে লেখাপড়ার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। 

এরপর ২০২৫-২৬ অর্থবছরের এডিবি প্রকল্পের বরাদ্দ থেকে নাচোল পৌরসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন তিনি।

কাজগুলো হলো- পৌরসভার ৯নং ওয়ার্ডের কন্যানগর মহল্লার সরকারি কবরস্থানে যাওয়ার কাঁচা রাস্তা ব্রিক সলিংকরণ; ৭নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার সাবেক কাউন্সিলর মতিউর রহমানের বাড়ি থেকে প্রফেসর ইসলাম উদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও সিসি রাস্তা; বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ অফসেট প্রেস থেকে রাজিয়ার বাড়ি পর্যন্ত সিসি রাস্তা এবং নাচোল কেন্দ্রীয় সরকারি কবরস্থানে যাওয়ার কাঁচা রাস্তা সিসি নির্মাণের কাজ।

এসব অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমির মনিরুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানগুলোতে দেয়া বক্তব্যে ড. মু. মিজানুর রহমান এমপি উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর তাগিদ দেন। তিনি বলেন, কাজের গুণগত মানের ব্যাপারে কোনো প্রকার আপস করা হবে না। ইট, বালি, রড ও সিমেন্টসহ সকল নির্মাণসামগ্রীর মান যেন শতভাগ নিশ্চিত থাকে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক নজর রাখতে হবে। কাজের ক্ষেত্রে যে কোনো অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরো বলেন, কবরস্থানের পাশাপাশি প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জার যাতায়াত ব্যবস্থা এবং উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। পৌরসভার সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।