নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন, হেলথ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার সকালে উপজেলার নেজামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য|
গর্ভকালীন নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন— নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. নাঈমা আক্তার পাপিয়া|
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম|
আলোচনা সভায় সভাপতিত্ব করেন— উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান|
হেলথ ক্যাম্পে ফ্রি ব্লাড গ্রুপিং ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন প্রয়াস হসপিটালের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান|
এসময় উপস্থিত ছিলেন— নেজামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্যাকমো নবীউল ইসলাম, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মনসহ যুব ফোরামের সদস্যরা|
এছাড়াও নেজামপুর উচ্চ বিদ্যালয়ে কিশোর-কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়| সচেতনতামূলক সেশন পরিচালনা করেন নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. নাঈমা আক্তার পাপিয়া|
এসময় উপস্থিত ছিলেন— নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক জাহিরুদ্দীন, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য বিশোকা বর্মন, জয়া বর্মন, আয়েশা ও ইশিতাসহ অন্যরা|
অন্যদিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের সাথে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী|
এসময় উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব সংগঠন বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, গবেষণা সম্পাদক মাজিদুল হক, গবেষণা সম্পাদক সামিউম বাশির, যুব ফোরামের প্রচারাভিযান সম্পাদক নাবীউল ইসলাম, সদস্য জয়শ্রী প্রামানিক, বিধান সিংসহ অন্য সদস্যরা|