বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 23, 2026
নাচোল
নাচোল

নাচোলে টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

Published: July 23, 2026 at 01:59 PM
নাচোলে টিসিবির গুদামে আগুন  নেভাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির পণ্য গুদামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নয়ন (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে|

গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে অবস্থিত সোনাইচন্ডী এলাকার টিসিবি ডিলার সুজনের গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে| 

মারা যাওয়া নয়ন একই এলাকার আব্বাস আলীর ছেলে|

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাটবাকইল বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের নিচে টিসিবি ডিলার সুজনের গুদাম থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হতে দেখে বাজারের লোকজন আগুন নেভাতে ছুটে আসেন| খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে| সবার ধারণা, আগুন নেভানোর চেষ্টাকালে আগুনের মধ্যে পড়ে গেলে শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন| এই অগ্নিকাণ্ডে গুদামে থাকা টিসিবির বিপুল পরিমাণ চিনি, তেল ও ডালসহ অন্যান্য মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে|

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ˆবদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে|

এ বিষয়ে নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক গভীর শোক প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক| খবর পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি| এ ঘটনায় পুরো বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|”

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে| স্থানীয় চেয়ারম্যান ও নিহতের পরিবারের অনুরোধের প্রেক্ষিতে মৃত নয়নের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে|