বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 21, 2026
নাচোল
নাচোল

নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

Published: July 21, 2026 at 02:32 PM
নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার লক্ষে সকল প্রধান শিক্ষকের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান| 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নাচোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়|

নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মজনু মিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এবং জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী|

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্য কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন|

মতবিনিময়কালে প্রধান অতিথি ড. মিজানুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা জরুরি| এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি বিদ্যালয়ের খেলার মাঠ সচল ও উপযুক্ত রাখা প্রয়োজন|

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার হ্রাসে সকলকে একসাথে কাজ করতে হবে| 

এছাড়াও সভায় সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়|

এদিকে, মতবিনিময় সভার আগে বেলা সাড়ে ১১টায় ড. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান| সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী ও চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন|