বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
July 21, 2026
নাচোল
নাচোল

দুর্নীতি প্রতিরোধ দিবস : নাচোলে বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Published: July 21, 2026 at 02:30 PM
দুর্নীতি প্রতিরোধ দিবস  : নাচোলে বিতর্ক  প্রতিযোগিতা আলোচনা সভা ও  পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে|

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে| 

প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়| এতে সভাপতিত্ব করেন কমিটির সহসভাপতি অধ্যক্ষ ওবাইদুর রহমান| 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে| প্রতিযোগিতায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়|

প্রতিযোগিতার বিচারক হিসেবে সমাজসেবা অফিসার সোহেল রানা ও সহকারী প্রোগ্রামার সোহেল রানা এবং মডারেটর হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান দায়িত্ব পালন করেন|

বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন|