মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সাঁওতাল বিদ্রোহ দিবসের আলোচনায় ক্ষুদ্রনৃগোষ্ঠীকে উচ্চশিক্ষা গ্রহণের আহ্বান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের

Published: June 30, 2026 at 02:38 PM
সাঁওতাল বিদ্রোহ দিবসের আলোচনায় ক্ষুদ্রনৃগোষ্ঠীকে উচ্চশিক্ষা গ্রহণের আহ্বান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের


চাঁপাইনবাবগঞ্জে ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে| মঙ্গলবার সদর উপজেলার মাঝি ও পারগানা পরিষদ, নাচোলে আদিবাসী অ্যাকাডেমি ও বাবুডাইং আলোর পাঠশালা পৃথক পৃথক আয়োজনে দিবসটি পালন করে| 

দিবসটি উপলক্ষে সদর উপজেলার আতাহার যুগিডাইং এলাকায় দিনব্যাপী র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মাঝি ও পারগানা পরিষদ| এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়|

বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব, ওয়ার্ল্ড ভিশিন চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদা ও এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার মার্কাস সরেন| 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পারগানা পরিষদের কর্নেলিউস মুরমু| অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন শিক্ষার্থী নীল মনি কিসকু| পরে সেটি জেলাপ্রশাসকের কাছে হস্তান্তর করা হয়| এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের আদিবাসী নৃত্য ও সংস্কৃতির মাধ্যমে বরণ করা হয়| 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, “১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ শুধু একটি জনগোষ্ঠীর আন্দোলন ছিল না, এটি ছিল শোষণ, ˆবষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ঐতিহাসিক গণজাগরণ| সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে| 

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, "সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ| তাদের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগ আরো জোরদার করা প্রয়োজন|” পাশাপাশি আদিবাসী শিশুদের উচ্চ শিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করেন তিনি| তিনি বলেন, নিজেদের ভাগ্য বদল করতে হলে এবং মুল ধারায় উঠে আসতে হলে উচ্চ শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই| 

সভাপতির বক্তব্যে পারগানা কর্নেলিউস মুর্মু বলেন, “সাঁওতাল বিদ্রোহের ইতিহাস আমাদের আত্মপরিচয়, অধিকার ও সংগ্রামের ইতিহাস| এই ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে|”

আলোচান শেষে সাঁওতাল সংস্কৃতিভিত্তিক নৃত্য, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা| 

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি যুগিডাইং গ্রামের সড়ক প্রদক্ষিণ করে| পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন, বীর মুক্তিযোদ্ধা বার্নাবাস হাসদা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পারগানা পরিষদের নেতা কর্নেলিউস মুরমুসহ উপস্থিত ছিলেন|  

দিনব্যাপী আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন| তাদের প্রাণবন্ত অংশগ্রহণে দিবসটির আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়|