মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

Published: June 30, 2026 at 02:24 PM
পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  অবসরজনিত বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর| 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রতিষ্ঠাতা সদস্য এতাবুল হক ও জুলফিকার হোসেন| অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, চকঝোগড়ু স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাইফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আরিফুজ্জামান, সুবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান স্বপন, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল হক ও আলীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহেদুল ইসলাম|

নবম শ্রেণীর শিক্ষার্থী রূপালী খাতুনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেন| মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী রুম্মান ও নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস নিশা| 

সহকারী শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে সহকারী প্রকৌশলী এনামুল হক মুকুল এবং শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণীর সজিব আহমেদ, অষ্টম শ্রেণীর ফাতেমা খাতুন, সপ্তম শ্রেণীর মরিয়ম খাতুন ও ষষ্ঠ শ্রেণীর তাসনিম আরেফিন অনু বক্তব্য দেন| শেষে বিদায়ী বক্তব্য দেন প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন|

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী অলি আহমেদ ও মরিয়ম| এছাড়া দেশের, ইসলামী ও বিদায়ী গান পরিবেশন করেন যথাক্রমে অষ্টম শ্রেণীর আতিয়া খাতুন, সপ্তম শ্রেণীর ফাহমিদা খাতুন ও দশম শ্রেণীর ফারজানা খাতুন খুশি| 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান| পরে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের পক্ষ হতে উপহারসামগ্রী তুলে দেয়া হয়|