রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো একজন ডেঙ্গু আক্রান্ত

Published: June 30, 2026 at 02:43 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো একজন ডেঙ্গু আক্রান্ত


চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে নতুন করে আবারো ডেঙ্গুতে আক্রান্ত হতে শুরু করেছে মানুষ| গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিষ্টি জেলা হাসপাতালে আরো একজনকে ভর্তি করা হয়েছে| অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| বর্তমানে ৩ জন ডেঙ্গু রোগী জেলা হাসপাতালে ভর্তি আছে| 

মঙ্গলবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ জন রোগী হাসপাতলের আন্তঃবিভাগে ভর্তি হয় এবং ১৮ জন বহির্বিভাগে চিকিৎসা নেয়| 

মাঝে বেশ কিছুদিন ডেঙ্গুশূন্য ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা| গত রবিবার থেকে হঠাৎ করেই তিনজন আক্রান্ত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়|