শনিবার ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 18, 2026
June 30, 2026
ভোলাহাট
ভোলাহাট

৫৯ বিজিবি’র অভিযানে ভোলাহাটে জব্দ ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন

Published: June 30, 2026 at 02:22 PM
৫৯ বিজিবি’র অভিযানে ভোলাহাটে জব্দ ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন সেট জব্দ করেছে ৫৯ বিজিবি| গত সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভোলাহাট ইউনিয়নের চামুসা গ্রামের মাগুরা মাঠে অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়| 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন| 

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি|

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৫৯ বিজিবি’র অধীনস্থ চামুসা বিওপির নায়েব সুবেদার সিগ. মো. ময়নুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাগুরা মাঠে অভিযান চালায়| স্থানটি সীমান্ত পিলার ১৯৭/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে| অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করে| জব্দকৃত মোবাইল ফোনসমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে| 

উল্লেখ্য, মহানন্দা ব্যাটালিয়ন গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৩৩টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে|

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে|