রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক

Published: June 30, 2026 at 02:26 PM
চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন  নারী ভিক্ষুক

চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩ জন ভিক্ষুককে দেড় লাখ টাকা ব্যয়ে ৩টি গরু দেয়া হয়েছে| তারা এখন থেকে গরুগুলো লালনপালন করে জীবিকা নির্বাহ করবেন| 

মঙ্গলবার বিকেলে জেলাশহরের স্বরূপনগরে জেলা ও শহর সমাজসেবা কার্যালয় চত্বরে ওই তিন নারীর কাছে গরু তিনটি হস্তান্তর করা হয়| 

এসময় উপস্থিত ছিলেন— জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম, শহর সমাজসেবা অফিসার মোহা. ইমতিয়াজ কবীর, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলামসহ শহর সমাজসেবা কার্যালয়ের অন্য কর্মচারী ও কমিটির সদস্যরা|