মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আলোর পাঠশালায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

Published: June 30, 2026 at 02:30 PM
আলোর পাঠশালায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় কুইজ প্রতিযোগিতা,  পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা  বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস| দিবস কেন্দ্রিক আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক লুইশ মুরমু, সিনিয়র শিক্ষক বিমল হাঁসদা ও খণ্ডকালীন শিক্ষক নীলমুনি কিস্কু| তাঁরা তিনজনেই সাঁওতাল সম্প্রদায়ের মানুষ| অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ|

বক্তারা বলেন, সাঁওতাল বিদ্রোহ দিবস ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে অন্যতম|  ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রাম| এ আন্দোলন শুরুতে সাঁওতালদের মাঝে থাকলেও পরবর্তীতে তা সর্বস্তরে ছড়িয়ে পড়ে| এতে যোগ দেয় বাঙালি ও বিহারির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ| এ আন্দোলন আমাদের শিখিয়ে গেছে অধিকার আদায়ে সংগ্রাম করতে হবে|

আলোচনা শেষে  শিক্ষার্থীদের নিয়ে  কুইজ  প্রতিযোগিতার আয়োজন করা হয়| প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়|