মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

Published: June 30, 2026 at 02:34 PM
নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এবং বাবুডাইংয়ে  বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে|

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোলে আদিবাসী অ্যাকাডেমির আয়োজনে ও ইলামিত্র স্মৃতি সংসদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পতাকা ও তীর ধনুক নিয়ে আদিবাসীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়| র‌্যালিটি নচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাকাডেমি মিলনায়তনে শেষ হয়|

সেখানে আদিবাসী অ্যাকাডেমির সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস| 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ|

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৮৫৫ সালে ততকালীন বৃটিশ শাসকদের বিরুদ্ধে সাঁওতাল সিধু ও কানহুসহ চারজন নিহত হন এবং এরই ধারাবাহিকতায় ভারতবর্ষে স্বাধীকার আন্দোলনের সূত্রপাত হয়। শহীদ সিধু-কানহুর আত্মহুতির প্রতি সম্মান জানানোর জন্য এ দিবস পালিত হচ্ছে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ উপজেলার আদিবাসী সম্প্রদায়ের শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এমএকে জিলানী|