বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময়

Published: June 30, 2026 at 04:18 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে  মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|  মঙ্গলবার মোনাকষার হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়| 

ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়| মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর সাদিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাকিব ও সাবেক ইনিয়ন পরিষদ সদস্য আব্দুস সালাম| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন| 

বক্তারা বলেন, বাল্য বিয়ে বন্ধে অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে| জনসচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে|  বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে| আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বাল্য বিয়ের ব্যাপারে সচতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি পর্যায়ে মা সমাবেশ ও উঠান ˆবঠকের ব্যবস্থা করতে হবে তাহলে মানুষকে সচেতন করা সহজ হবে|