মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু মহানন্দায় নিখোঁজ একজন

Published: June 30, 2026 at 02:25 PM
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু মহানন্দায় নিখোঁজ একজন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে| অন্যদিকে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় মাছ ধরার সময় ডুবে গিয়ে একজন নিখোঁজ রয়েছেন| 

মঙ্গলবার দুপুরের দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী আলিমনগর ঘাট ও রেহাইচরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় ঘটনা দুটি ঘটে| 

মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন— জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রেফাজিপাড়ার জিয়াম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও তেররশিয়া গ্রামের আলিমের ছেলে রাসেল (১৭)| তারা সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে| 

অন্যদিকে রাবারড্যাম এলাকায় নিখোঁজ ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর আরামবাগ এলাকার রুহুল আমিনের ছেলে সাকিরুল ইসলাম (৩৫)|

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ি না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যান রিফাত ও রাসেল| গোসলের একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন| বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করা হয়| খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল রাজশাহী থেকে এসে বিকেল ৪টার দিকে নিখোঁজ ওই দুই কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে| 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন| অভিযানের একপর্যায়ে বিকেল ৫টা ৪০ মিনিটে একজনকে এবং আরেকজনকে ৫টা ৫০ মিনিটের দিকে উদ্ধার করতে সক্ষম হয়| মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি|

রাত ৮টার দিকে গৌড় বাংলাকে তিনি আরো জানান, রাবারড্যামের কাছে একজনের ডুবে গিয়ে নিখোঁজের খবর পেয়েছি| একটা অভিযান কেবল শেষ হলো, তাই ওখানকার অভিযান শুরু হয়নি| 

এদিকে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন|