মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
June 12, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

কানসাট আমবাজারে উচ্ছেদ অভিযান

Published: June 12, 2026 at 02:36 PM
কানসাট আমবাজারে উচ্ছেদ অভিযান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আমবাজারের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন|

শুক্রবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়|

অভিযানের নেতৃত্ব দেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম|

এ সময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলকসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা|

উচ্ছেদ অভিযান শেষে, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, এটি একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী আমেরহাট| যারা অবৈধভাবে হাটের জায়গা দখল করে আছে, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে| পর্যায়ক্রমে আরো উচ্ছেদ অভিযান চালানো হবে| এটি একটি চলমান প্রক্রিয়া|

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেয়ার পরও কিছু ব্যক্তি অবৈধভাবে দখল সরাচ্ছে না| ফলে আমরা আইন প্রয়োগ শুরু করেছি| আজকের অভিযানে বেশ কয়েকটি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে|

উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধ দখলের কারণে হাটের জায়গা সংকুচিত হয়ে পড়ছে| এতে যেমন ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে, তেমনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী আমেরহাটের অস্তিত্বও হুমকির মুখে পড়ছে| জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে—হাটের কোনো জায়গা দখল করা যাবে না| এরপরও কেউ অবৈধভাবে জায়গা দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে|


তিনি আরো বলেন, হাট ইজারার ক্ষেত্রে প্রচলিত নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হলে কঠোর আইন প্রয়োগ করা হবে| আমচাষি থেকে শুরু করে আড়তদার ও ব্যবসায়ী—সকলের প্রতি আহ্বান, প্রশাসনের দেয়া নির্দেশনা যথাযথভাবে মেনে চলুন| অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|