বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 04, 2026
নাচোল
নাচোল

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

Published: June 04, 2026 at 02:39 PM
নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশীদ আলমের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ গ্রাহকরা।

ইসলামী ব্যাংক উপ-শাখা কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে আগের এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালসহ ৭ দফা দাবি জানানো হয়।

গ্রাহকদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ১ ঘণ্টা ব্যাংকের সকল প্রকার দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকে।

মানববন্ধনে বক্তব্য দেন- ব্যাংকের গ্রাহক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মাওলানা রইস উদ্দিন, ওবায়দুল্লাহ ও ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, আমানতের সুরক্ষা নিশ্চিত করা এবং ব্যাংকটিকে লুটেরা ও ফ্যাসিস্টদের দোসরদের হাত থেকে মুক্ত করতে অবিলম্বে বর্তমান এমডিকে অপসারণ করতে হবে। একই সাথে গ্রাহকবান্ধব ও দক্ষ পূর্বের এমডি ওমর ফারুক খানকে দ্রুত পুনর্বহাল করার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে গ্রাহকরা আমানতের নিরাপত্তা, গ্রাহক স্বার্থ রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বৈষম্য দূরীকরণসহ ৭ দফা দাবি সংবলিত লিফলেট ও ব্যানার প্রদর্শন করেন। একই সাথে গ্রাহকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বানও জানানো হয়।